September 23, 2026, 3:08 am
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভুরুঙ্গামারীতে এসডিএফ’র পোশাক উৎপাদন কেন্দ্র পরিদর্শন

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট ক্লাস্টারের ছোটখাটামারী হাজিপাড়া পোশাক উৎপাদনকারী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কুড়িগ্রাম জেলা কর্মকর্তারা।

মঙ্গলবার (০৬ জানুয়ারী) দুপুরে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায়, এসডিএফ কুড়িগ্রামের সহযোগিতায় রিলাই হাজিপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমতির আয়োজনে কেন্দ্র পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কুড়িগ্রামের জেলার জেলা ব্যবস্হাপক জনাব মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা ( আইসিবি) ছামছুননাহার, জেলা কর্মকর্তা ( যুব ও কর্মসংস্হান) অতিরিক্ত দায়িত্ব, জীবিকায়ন, জান্নাতুল ফেরদৌসী, জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) জাহাঙ্গীর আলম, জয়মনিরহাট ক্লাস্টারের সিএফ শিরিনা বেগম, ডাটা এন্ট্রি অপারেটর অশান্ত রায়।

বক্তারা বলেন, পোশাক উৎপাদনকারী দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য, আয়োজন ও সহযোগিতা করেছে এসডিএফ যার মাধ্যমে নারীরা পোশাক তৈরি করে বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং পরিবারকে সাপোর্ট দিতে পারবে।

বক্তারা আরও বলেন, নারীদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এসডিএফ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বেকারত্ব দূর হয়, নারীরা স্বাবলম্বী হয়ে দক্ষ জনশক্তিতে নিজেকে রুপান্তরিত করতে পারে। এসডিএফ অসহায় দরিদ্র নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেয়ার তহবিল প্রদান করে, চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করে চলছে। মার্কেট লিংকেজেও সহযোগিতা করে যাচ্ছে। যাতে করে গ্রামীন নারীরা স্বাবলম্বী হয়ে তাদের আয় বাড়ানোর মাধ্যমে স্বচ্ছলতা ফিরিয়ে এনে সম্মানজনক জীবন যাপন করতে পারে।

এছাড়াও রিলাই হাজীপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমতির নারী সদস্যরা নিজ উদ্যোগে পোশাক উৎপাদনের পাশাপাশি স্হানীয় বাজারের চাহিদা মেটানোর জন্য বাজারের ব্যাগ তৈরি করছে। এতে উক্ত সমতির ২০ জন সদস্য অংশগ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন