September 8, 2026, 9:15 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ ও জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেক উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন