September 23, 2026, 5:43 pm
সংবাদ শিরোনাম
রাউজানে পবিত্র গিয়ারবী শরীফ ও গাউছে পাকের ওরছ অনুষ্ঠিত ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে নবীন বরণ

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ২৪ বছর পর এমপিওভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“এসো হে নবীন এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

মইদাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও মুভমেন্ট ফর পাংচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সাবেক শিক্ষক ও উপজেলা হাজী সমিতির সভাপতি তৈয়ব আলী সরকার, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ইসলামি ইতিহাসের শিক্ষক রুহুল আমীন হামিদী এবং রসায়ন প্রদর্শক এ এল এম নাজমুল হক মন্ডল।

বক্তারা বলেন, দীর্ঘদিন নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হলেও এমপিওভুক্ত হওয়ার মাধ্যমে মইদাম মহাবিদ্যালয় আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ২৪ বছর পর এমপিওভুক্ত হয়ে প্রথমবার নবীন বরণ আয়োজন কলেজের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মুহূর্ত। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার কেয়া মনি ও নার্গিস আক্তার।

অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন