September 21, 2026, 2:11 pm
সংবাদ শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের

FU পল্লী মঙ্গল স্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ- বগুড়া পৌরসভা ১৫নং ওয়ার্ডের এফ ইউ পল্লী মঙ্গল স্কুল মাঠে পালশা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ খেলাকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মোঃ আরমান হোসেন ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সেভেন স্টার ক্লাব ও বেলতলা স্পোর্টস ক্লাব। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪–০ ব্যবধানে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে বেলতলা স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার্সআপ দলকে দুটি রাজহাঁস পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য। নিয়মিত এমন আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোছাঃ সোহেলী মাহমুদ, ১নং ফাপর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, শহর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন শেখ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম স্বপ্ন, জিসাস বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ সুমন, জিয়া প্রজন্ম দলের সভাপতি নীরব, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পলাশসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন