September 22, 2026, 4:45 pm
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসিক আলোচনা সভা ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৬ ডিসেম্বর) বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এ.এস.এম রায়হান, যুগ্ম সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নাগিস, কার্যনির্বাহী সদস্য মোঃ আল-মামুন তালুকদার, মোঃ রবিউল আলম, মোঃ আকাশ মোল্লা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন