July 28, 2026, 1:27 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট

তাহিরপুরে কামরুজ্জামান কামরুলের উদ্বেগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই খতমে কুরআন ও গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, সৃষ্টিকর্তা ডাক্তারদের ডাক্তার, মহান সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, তিনি যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন,দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাব না।”

মাহফিলে কুরআন খতম শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন।

এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজার হাজার সাধারণ জনতা উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন