September 22, 2026, 2:53 pm
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভুরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে তিনি এ মতবিনিময় সভা করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ বাবুল আক্তার, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, জামায়াত নেতা আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, এনসিপি’র যুগ্ম আহবায়ক মোর্শেদুর রহমান আনিস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রোকনুজ্জামান ।

এ সময় বক্তারা কৃষি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভুরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়ে বলেন, এ উন্নয়নকে বেগবান করতে তিনি সৎ ও চরিত্রবান ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক দলসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া নবগত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ঔষধি গাছের চারা রোপন করেন। পরে তিনি উপজেলার দূর্গম চরাঞ্চলের ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন