September 23, 2026, 1:58 am
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

তাড়াশে স্কুলের পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক পরিবারের ওপর হামলা

তাড়াশে স্কুলের পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক পরিবারের ওপর হামলা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম (সরাতলা) এলাকায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম (৫৮) ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, তালম সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সহকারী শিক্ষক আব্দুস সালামের বসতবাড়ি অবস্থিত। তার বাড়ির একটি অংশ জমি আগেই বিদ্যালয়ের জন্য দান করা হলেও বর্তমানে নিজ বাড়ির দক্ষিণ দিকে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন তিনি।

‎অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে তিনি প্রাচীর নির্মাণের কাজ তদারকি করেন। পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশী বিবাদী মোঃ হাবিবুর রহমান (৫৫), তার ছেলে মোঃ বাবু (৩০), স্ত্রী মোছাঃ বিলকিস বেগম (৫০) এবং অজ্ঞাত আরও ২–৩ জন লাঠি ও কোদাল নিয়ে সেখানে এসে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।

‎এ সময় ভুক্তভোগী শিক্ষক বিদ্যালয়ে অবস্থান করায় অন্য সহকারী শিক্ষক মোঃ মোতাহার হোসেনের মাধ্যমে তাকে বাইরে ডাকা হয়। বাইরে আসার পর বিবাদী হাবিবুর রহমান তার শার্টের কলার ধরে টেনে স্কুল মাঠে নিয়ে গিয়ে মারধর করে। সীমানা প্রাচীর নির্মাণের কারণে তাদের চলাচলে সমস্যা হচ্ছে—এ অভিযোগে তারা হামলা চালায় বলে জানা যায়।

‎চিৎকার শুনে শিক্ষক আব্দুস সালামের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম ও ছেলে মোঃ সাকিল আহমেদ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, বিবাদীরা লাঠি দিয়ে তাদের বেধড়ক মারধর করে। এ সময় মোছাঃ বিলকিস বেগম ভুক্তভোগীর স্ত্রীর চুল টেনে মারধর করে এবং মোঃ বাবু তার নাকফুল ও কানের দুল জোরপূর্বক খুলে নেয়।

‎মারধরের এক পর্যায়ে অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি গালিগালাজ করতে করতে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশী মোছাঃ রোহিলা খাতুন, মোঃ আবুল কাশেমসহ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষকরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এ সময় বিবাদীরা পালিয়ে যাওয়ার আগে শিক্ষক পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎ঘটনার বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।”
‎হামলার পর শিক্ষক মোঃ আব্দুস সালাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত সহায়তা কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন