May 17, 2026, 12:54 pm
সংবাদ শিরোনাম
চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে রাজমিনার মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, উত্তাল বিশ্বনাথ প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা আফসর আলী আর নেই

বিএনপির নতুন সমন্বিত উদ্যোগে মিডিয়া ও তৃণমূলের যোগাযোগ আরও জোরদার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

গোদাগাড়ী-তানোরে বিএনপি তাদের নতুন সমন্বিত উদ্যোগের আওতায় মিডিয়া ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান মনোনীত হয়েছেন জনাব রেহান আসাদ রাতুল, যিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান মরহুম ড. আসাদুজ্জামান রবুর সুযোগ্য সন্তান।

গোদাগাড়ী-তানোরের স্থানীয় সমাজ ও রাজনৈতিক মহল জানায়, এই মনোনয়ন দলের গবেষণা, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও জনমত মনিটরিংকে আরও কার্যকর করবে।

রেহান আসাদ রাতুল, ড. এম. এনামুল হক, মরহুম ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন-এর মতো নেতাদের সমন্বয় স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়রা রেহান আসাদ রাতুলকে নতুন দায়িত্বের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি দলের মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন