July 28, 2026, 3:27 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট

তাড়াশে দুস্থদের দুম্বার মাংস ছিনতাইয়ের অভিযোগ

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দুস্থদের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীদের নাম ও পরিচয় জানে না কেউ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের মসজিদের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, তাড়াশ উপজেলা ৪৪টি মাদরাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বরাদ্দ পায়। সেই মাংস আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিতরণের খবর পেয়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এসময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উপস্থিত থাকার কথা থাকলেও দুদিনের সরকারি প্রশিক্ষণ থাকায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত উপস্থিত হন। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিককে সঙ্গে নিয়ে পুলিশ পাহারায় মাংস বিতরণ শুরু করেন।

নির্দিষ্ট তালিকা অনুযায়ী সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদরাসার পক্ষে শিক্ষক সুলতান মাহমুদ এক কার্টন দুম্বার মাংস বুঝে নেন। পরে এ মাংস নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের রাস্তায় গেলে ভিড়ের মধ্যে কয়েকজন মিলে তাকে আটকে মাংসের কার্টন জোরপূর্বক ছিনিয়ে নেয়।শিক্ষক সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, দুস্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যাবে কখনো ভাবিনি। আল্লাহ এর বিচার করবেনএদিকে দুম্বার মাংস বিতরণকালে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, দুম্বার মাংস বিতরণকালে কোনো প্রকার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিতরণের সময় উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা স্যারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জাগো নিউজকে বলেন, এই ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কোনো অভিযোগ থাকলে ওসির সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন