April 17, 2026, 8:31 am
সংবাদ শিরোনাম
তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী

জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগনের মাঝে ৩১ দফার রুপরেখা তুলে ধরার লক্ষে সুনামগঞ্জ -১(জামালগঞ্জ,মধ্যনগর,তাহিরপুর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়।

এতে হাজারো নেতাকর্মীর পদচারনায় সভাস্থলে তিন ধারনের ঠাইঁ মিলেনি।

শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কমিটির সদস্য এড. শাহিন,ফজলুল কাদির তৗফিক,সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ,নুরুল আমীন,জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রবিন,ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর কবীর তালুকদার,সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজুমদার,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম,যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি,আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন।এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যেখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ র্দূভোগে রয়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্ট্রেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যপাক উন্নয়ন হয়েছিল। তিকন্তু বিগর স্বৈরাচারী আওয়মীলীগের আমনে বিনাবোটের এমপি যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগনের উন্নয়ন না কওে নিজেওে উন্নয়ন কওে হাজারো কোটি টাকার মালিক বনেছেন। তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। তিনি আরো বলেন এই আসনে দল যাকেই ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন