August 16, 2026, 1:57 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

রাজশাহী মেডিকেলে সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড চালু

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

দেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। সাপে কেটে মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এই বিশেষায়িত ওয়ার্ডের উদ্বোধন করেন। হাসপাতালের পুরোনো ক্যান্টিনের জায়গায় ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এখানে সাপে কাটা রোগীদের শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ডে আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য শয্যা রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ওয়ার্ডের বাইরেও সেবা দেওয়া হবে। ওয়ার্ডের ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বর্তমানে রাসেলস ভাইপার সাপের বিষ নিয়ে পিএইচডি করছেন, যা শেষ পর্যায়ে রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন, বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৩০ জন মারা গেছেন এর মধ্যে ১০ জন রাসেলস ভাইপারের কামড়ে, বাকিরা কালাচ, কেউটে ও গোখরার কামড়ে মারা যান।

মৃত্যুহার কমাতে ডেঙ্গু, করোনা ও নিপাহ ভাইরাসের মতোই সাপে কাটা রোগীদের জন্যও বিশেষায়িত ওয়ার্ড করার সিদ্ধান্ত নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ। এ জন্য আগেই চিকিৎসক ও নার্সদের বাছাই করে ‘স্নেকবাইট ন্যাশনাল গাইডলাইন’ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এইচডিইউ-মানের ওয়ার্ডটি প্রস্তুত করা হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সাপে কাটা রোগীরা অনেক সময় দেরি করে হাসপাতালে আসেন। আবার আগেও দেখা যেত, বড় ওয়ার্ডের এক কোনায় তাদের চিকিৎসা হতো। এখন আলাদা ওয়ার্ড থাকায় তা হবে না। এটি একেবারেই মেডিকেল ইমার্জেন্সি ইউনিট-এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন