September 23, 2026, 1:37 pm
সংবাদ শিরোনাম
রাউজানে পবিত্র গিয়ারবী শরীফ ও গাউছে পাকের ওরছ অনুষ্ঠিত ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে মাসকলাই বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ আর সি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, সকল পতিত জমি চাষের আওতায় আনতে হবে। এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। মাসকলাই একটি গুরুত্বপূর্ণ ডাল জাতীয় ফসল, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং একইসাথে স্থানীয় খাদ্য চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখে।

উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র বলেন, মাসকলাই চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা যদি যথাযথভাবে এটি আবাদ করতে পারেন তবে খুব অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তিনি কৃষকদের অবদানকে ধন্যবাদ জানিয়ে বলেন কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি করবেন না ।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য উপজেলার ২০০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন