September 21, 2026, 1:45 am
সংবাদ শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী  রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি এবং মজুদের অভিযোগে রমজান আলী নামের এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এই রায় প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযান পরিচালিত হয় উপজেলার বসন্তপুর ও গো-গ্রাম দমদমা বজারে‘মেসার্স সারমিন ট্রেডার্স’ নামক দোকানে।

অভিযান চলিয়ে প্রতিষ্ঠানটির গুদাম থেকে প্রায় ৩,৫৫৪ কেজি বিভিন্ন প্রকার ভেজাল সার জব্দ করা হয়। সারগুলোর মান পরীক্ষায় দেখা যায়, এতে উল্লেখযোগ্য পরিমাণে মূল উপাদানের ঘাটতি রয়েছে, যা ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, এসব সার ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে কৃষকের উৎপাদন কমে যাবে এবং জমির উর্বরতাও নষ্ট হতে পারে। জব্দ করা সার ধ্বংসের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

ব্যবসায়ী রমজান আলীকে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা ও জমির উর্বরতা বিনষ্টকারী এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষি খাতকে রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষক জিয়াউর রহমান বলেন, আমরা সঠিক সার না পেয়ে অনেক সময় ফসল নষ্ট করে ফেলি। প্রশাসনের এমন তৎপরতা আমাদের জন্য আশার আলো।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি খাতের স্বার্থে নিয়মিত তদারকি ও অভিযানের মাধ্যমে সার-বীজের মান নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ জোরদার করা হবে। অবৈধভাবে ভেজাল সার সরবরাহকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন