March 12, 2026, 4:46 am
সংবাদ শিরোনাম
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা—বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ।

স্টাফ রিপোর্টার:

ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা।
এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এক বিবৃতিতে বলেন,“এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা।
এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন: “আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলছি — আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি —
১।অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন।
২। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন।
৩। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন