June 12, 2026, 4:52 am
সংবাদ শিরোনাম
রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক 

ইমানী সংস্কার।।

লেখক – মোঃ রবিউল ইসলাম

শিক্ষক,২ নং মক্তব সরকারী প্রাঃ বিদ্যাঃ

চারিদিকে ছড়িয়ে পড়েছে
সংস্কারের দাবি।।
অপসংস্কৃতি স্রোতে
সংস্কৃতি গেছে ভেসে।
অনিয়টায় নিয়ম মেনে
চলছে সবে যেন।
জাতীয় দিবসেও
বাঁজতে দেখি ভিন দেশিদের গান।
সম্মানটুকু বিদায়ের পথে
অসম্মানের ভিড়ে।
আসল নকল যায় না চেনা
সবই যেন খাঁটি।
লাগাম ছাড়া ছুটে চলে
খুন ঝরা এক জাতি।
সাধু সেজে আটকাতে চায়
প্রতিহিংসার জালে।
এক প্লেটে খেয়ে সাথে
প্রাণ নিয়ে যায় কেঁড়ে।
লাশের উপর নৃত্য করে
চোখ মিলিয়ে ফুটে।
ছিনতাই আর রাহাজানি
দুর্ঘটনায় আগুন জলা
ধর্ষণ আর হত্যাযজ্ঞ
ঘটছে যেন তেন।
পেশিশক্তির চাপে পড়ে
অসহায় সেই মানুষগুলো
নিরবে যায় কেঁদে।
অপরাধীও মিছিল করে
নিরপরাধের বেশে।
ভেসে আসা যত নেতা
করে রাজার পাঠ।
ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন
খুন খারাবির হাট।
বড়রা সব দেখে চেয়ে
চালিয়ে যাও চুপে।
রাজনীতির ওই হ্যাচকা টানে
সকল সম্প্রীতি যাচ্ছে ছিড়ে।
আদর্শিক সেই রাজনীতি টা
আজকে যেন কোথায়?
ভিন্ন মতের পথের হলেই
কালো তালিকা চলে।
দমন পীড়ন আধিপত্য ঘটে।
ধর্মের কথা বললে মুখে
জংগী মৌলবাদ বটে।
মুসলমান হয়েও মুখে
অন্যতন্ত্রের গান।
আল্লাহর বিধান ছেড়ে দিয়েও
পাক্কা ইমানদার।
আলেম সমাজ আজও কেন
জংগী নাটক জালে।
নিজের দোষ চেপে যেতে
অন্যের দোষ খুঁজে।
তবে কি সেটা
বৈষম্য আর পরাধীনতার ছাপ।
জীবন মরণ বিপ্লব শেষে
ফলটা তবে কই?
জুলুম নির্যাতন রুখতে যত
আন্দোলনগুলো ঘটে
দিনশেষে ফসলটুকু অন্য হাতে পড়ে।
এ জাতি পাবে কবে
স্বাধীনতার স্বাদ।
কোন জনমে কেমন করে
হবে সংস্কার।
লাখ শহীদের রক্তে কেনা
আমার সোনার দেশে
বৈষম্য দূর করতে
সংস্কার বিপ্লব ঘটবে তবে
“ইমানী সংস্কার” করে।
——————


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন