July 14, 2026, 12:31 pm
সংবাদ শিরোনাম
Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’ কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে

রংপুর হাইওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিক মানিক মিয়ার সৌজন্য সাক্ষাৎ

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুর হাইওয়ে পুলিশের সম্মানিত পুলিশ সুপার – মোহাম্মদ তারিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক মোঃ মানিক মিয়া ও সাংবাদিক মোঃ মাসুম পারভেজ। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে সাংবাদিকতা, সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”

সাক্ষাৎ শেষে পুলিশ সুপার, সাংবাদিক মোঃ মানিক মিয়া আর সাংবাদিক মোঃ মাসুম পারভেজ কে, শুভেচ্ছা স্মারক উপহার দেন।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন