July 25, 2026, 8:42 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস /২৫ পালিত

এম এ হাশেম, স্টাফ রিপোর্টার: “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ পালন উপলক্ষে আদালত প্রাঙ্গন হতে সকাল ১০ টায় এক র‍্যালী বের করা হয়।এতে দিবসের লোগো ও স্লোগান সম্বলিত সাদা টিশার্ট পরিহিত র‍্যালীটি উপজেলা প্রধান সড়ক হয়ে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, লিগ্যাল এইড কমিটি ও উপজেলা চৌকি আদালতের যৌথ উদ্যোগে ২৮ এপ্রিল,সকাল সাড়ে ১০ টায়, উপজেলা লিগ্যাল এইড কমিটির সেক্রেটারী এডভোকেট মঞ্জুরুল আমীনের সঞ্চালনায় সন্দ্বীপ আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সন্দ্বীপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন। সন্দ্বীপ আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট নিজামউদ্দিন এর শুভেচ্ছা বক্তব্যের পরে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন – বেসরকারী সংস্থা নিজেরা করি ‘ র সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা সমাজসেবা অফিসার মোহসীন আলম, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আবদুল আলীম, সন্দ্বীপ আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট হেফজুল কবীর, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএ সফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মানস বিশ্বাস।

বক্তারা তাদের বক্তব্যে বলেন – আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে, পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার দুর্বলদিকগুলো তারা তুলে ধরে বলেন – দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি তে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার, তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন