September 4, 2026, 8:17 pm
সংবাদ শিরোনাম
রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

রায়গঞ্জে ধানক্ষেতে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

ঢাকার ধানমন্ডির নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ সিরাজগঞ্জের রায়গঞ্জের নিঝুড়ী এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম কামাল হোসেন চঞ্চল। তিনি ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডের কেএফসির সামনে রিজিয়া বেগম নামক নিজ বাসায় থাকতেন। গত রবিবার রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “সোমবার সকালে উপজেলার নিঝুড়ী এলাকার তালতলা ব্রিজের নিচে ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নাম-পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়।”

ওসি আরও বলেন, “রবিবার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যার পর ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল।”

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, “চঞ্চল ঢাকার বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করতো। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।”রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন