October 24, 2026, 3:13 am
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

যুক্তরাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বিশ্বনাথ বার্তার সম্পাদক রাজনের সৌজন্য সাক্ষাত

যুক্তরাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বিশ্বনাথ বার্তার সম্পাদক রাজনের সৌজন্য সাক্ষাৎ

এস.পি.সেবু : সিলেট বিভাগীয় প্রতিনিধি : 

যুক্তরাজ্যে বার্মিংহাম- মিডল্যান্ডে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক, সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মোঃ ইলিয়াস আহমদ রাজন।

সোমবার (২৭ জুলাই) যুক্তরাজ্যের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ ও ইলিয়াস আহমদ রাজনের মধ্যে একান্ত সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” স্লোগানের নীতি বাস্তবায়নে প্রবাসে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের সহায়তা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসা বাণিজ্যে ব্যাপক সম্প্রসারণ, প্রবাসীদের অংশগ্রহনে সবার আগে দেশের স্বার্থরক্ষায় ভুমিকা রাখতে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান ইলিয়াস আহমদ রাজন।

এসময় উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি সরকার নিবন্ধিত বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রকাশিত পিডিএফ কপি হাইকমিশনারের কাছে প্রদান করা হয়। উপজেলা ভিত্তিক নিবন্ধিত বিশ্বনাথ বার্তা পত্রিকার মান ও প্রকাশিত নিউজের বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়ে প্রকাশক সহ বার্তা পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ।



আমাদের পেজ লাইক করুন