October 28, 2026, 3:33 pm
সংবাদ শিরোনাম
সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ তুলতেই এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক

​মোটিভেট ভুরুঙ্গামারী’র কমিটি গঠন

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একঝাঁক মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মোটিভেট ভূরুঙ্গামারী’র ০৯ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের ৪র্থ কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নির্বাচক প্যানেলের যাচাই-বাছাই ও অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

​এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদ আল সিহাব (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিন (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম মুবিন (ঢাকা কলেজ)।

বুধবার (৩১ ডিসেম্বর) স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য নকিব উদ্দিন, সাবেক সভাপতি মাহমুদুল হাফিজ(১ম কার্যকরী কমিটি), সাবেক সভাপতি মারুফ হোসাইন সরকার(২য় কার্যকরী কমিটি), সাবেক সভাপতি নাহিদ হাসান প্রিন্স(৩য় কার্যকরী কমিটি) এবং ৪র্থ কমিটির বিদায়ী সভাপতি আশরাফুল আলম সাইফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক তাসনীম হাসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক আলী ইলিয়াস মামুন (সরকারি তিতুমীর কলেজ), অর্থ সম্পাদক ফুয়াদ আল হাসান (ঢাকা কলেজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলুফার ইয়াসমিন নিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), পরিকল্পনা বিষয়ক সম্পাদক আসিফ সাজ্জাদ সিদ্দিক (ঢাকা বিশ্ববিদ্যালয়), শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান নয়ন (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সমাজসেবা সম্পাদক আতিকুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

​সংগঠনের সাবেক সভাপতি ও নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আশরাফুল আলম সাইফি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “মোটিভেট ভূরুঙ্গামারী আমাদের আবেগ ও ভালোবাসার এক অনন্য ঠিকানা। দীর্ঘ পথচলায় সংগঠনটি সবসময় ভূরুঙ্গামারীর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নেতৃত্বে সংগঠনটি তার লক্ষ্য বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সাফল্যের শিখর স্পর্শ করবে।”

​নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন