October 22, 2026, 9:43 pm
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনায় পরিচিত মুখ সৈয়দ এনামুল হক। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
সৈয়দ এনামুল হক বর্তমানে ফ্রান্সে অবস্থান করলেও দেশের প্রতি তাঁর গভীর টান ও এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ দীর্ঘদিনের। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও গণসংযোগে অংশ নেবেন।
স্থানীয়দের মতে, সৈয়দ এনামুল হক একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। প্রবাসে থেকেও তিনি বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগ ও উন্নয়নমুখী চিন্তাভাবনা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন অনেকে।
প্রার্থী সৈয়দ এনামুল হক বলেন, “মুন্সীবাজার ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা দূরীকরণ, অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন এবং নতুন অবকাঠামো নির্মাণে তিনি অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, “প্রত্যেকটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
সৈয়দ এনামুল হক আরও উল্লেখ করেন, একটি উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁকে নির্বাচিত করে জনসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন