October 29, 2026, 7:15 am
সংবাদ শিরোনাম
সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ তুলতেই এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে?

ভুরুঙ্গামারীতে  ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

সিনিয়র স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (১৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে  উপজেলার জয়মনিরহাট  ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র।
এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার  করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন