October 24, 2026, 5:04 am
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

বোরহানউদ্দিনে বড় ভাই’র বাগানের গাছ কেটে ফেললো আপন ছোট ভাই।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডে মো. রবিউল হোসেন (৪৭) এর বাগান হতে জোর পূর্বক গাছ কেটে ফেললো আপন ছোট ভাই মো. তসলিম নেওয়াজ (৩২)। ১২ আগস্ট; মঙ্গলবার সন্ধ্যায় আ: গফুর ড্রাইবার বাড়ীতে গাছগুলো কেটে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. রবিউল হোসেন অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি জোর দখলের চেষ্টা করে আসছে আমার আপন ছোট ভাই তসলিম।

এ বিষয় নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শালিসের মাধ্যমে তাকে সর্তক করলে সে কোন তোয়াক্কা না করে ১২-৮-২০২৫ ইং তারিখ সন্ধ্যায় আমার পৈত্রিক বাড়ীর ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তির ভিতর থেকে প্রায় দুই শতটি সুপারি গাছ, দশটি কাটাল গাছ ও ৫টি আম গাছ সহ বাগানের বেড়া সহ জোর পূর্বক কেটে ফেলে।

আমি বিষয় ছোট ভাই কে জিঞ্জাসা করলে আমাকে নানা ভাবে গালমন্দ করে এবং আমাকে সহ আমার পরিবারকে বিভিন্ন ক্ষতিসাধনের ভয়ভীতি দেখায়। তিনি আরও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার বিকেলে ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত করে যায়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এব্যাপারে মো. তসলিম নেওয়াজ জানান, আমার বড় ভাই আর আমি এক সাথে জমি ক্রয় করেছি। আমার জমিতে বেড়া দেয়া আমি ক্ষিপ্ত হয়ে আমার এবং ভাই’র বাগানের গাছ কেটে ফেলছি।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
১৩-৮-২০২৫



আমাদের পেজ লাইক করুন