October 23, 2026, 7:41 am
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্যপূর্বক মাছ বিক্রির দায়ে ৩ জন কে জরিমানা,ও মাছ জব্দ করা হয়।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে বোরহানউদ্দিন ইউএনও মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্যপূর্বক মাছ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ০৩ জনকে আটক করা হয়।
শনিবার; ০৪ অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মোঃ রায়হান উজ্জামান জানান, নিষেধাজ্ঞা অমান্যপূর্বক মাছ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ সহ তিন মাছ বিক্রেতা কে আটক করা হয়। জব্দকৃত মাছ ০৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত ০৩ জনকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, ম্যারিন ফিশারিজ অফিসার, প্যানেল চেয়ারম্যান কাচিয়া ইউনিয়ন পরিষদ। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার
৪-১০-২৫



আমাদের পেজ লাইক করুন