October 28, 2026, 2:31 pm
সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ।

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পেনসিলভেনিয়ার বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি শপথ গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

গত ৫ জানুয়ারি ২০২৬,সোমবার,আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন সাইদুজ্জামান ড্যানি এবং ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা। একই দিনে হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড–৩-এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব নেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ নির্বাচিত হন বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক, যিনি পরবর্তীতে কমিশনারদের ভোটে বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। প্রত‍্যকেই শপথ গ্রহণ করেন পবিত্র কোরআন হাতে নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত প্রতিনিধিরা একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।



আমাদের পেজ লাইক করুন