October 28, 2026, 2:33 pm
সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে

দেশীয় পণ্য বিদেশে রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টির এক নতুন চমক দৃষ্টান্ত স্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপ;

*সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।*

অর্থনীতি সমৃদ্ধিতে বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শ্রমজীবি রেমিট্যান্স যোদ্ধা ছোট বড় ব্যাবসায়ী রপ্তানি ও বিনিয়োগ কারী শিল্প প্রতিষ্ঠান গুলো।
তারই ধারাবাহিকতায় রিয়াদে বাংলাদেশি পন্য বাজারজাতে প্রাণ-আরএফএল গ্রুপ সফলতার শীর্ষে।
সৌদিআরবে প্রাণের খাবারজাত পন্য বিক্রয়ে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের সফলতায় পুরস্কার বিতরণ সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন_ প্রাণ-আরএফএল কোম্পানির সৌদিআরবের ডিরেক্টর মামুনুর রশিদ।
অনুষ্ঠানটি রিয়াদের সেলস সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়_ ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রিয়াদের সেলস ম্যানেজার ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদিআরবের এডমিন ও এইচ আর ম্যানেজার জহির উদ্দিন সওদাগর, একাউন্টস ম্যানেজার আক্তার হোসেন সুমন ও রাসেল রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও সৌদিআরব বাংলাদেশ প্রবাসী কমিউনিটির মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, মিডিয়া ব্যক্তিত্ব ওমর ফারুক, রাসেল হোসেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা ৫২নিউজ সৌদিআরব প্রতিনিধি প্রধান ছাদেক আহমাদ, দৈনিক স্বাধীন কাগজের প্রতিনিধি ও বাউল শিল্পী ইমন আলী ও রিয়াদ থিয়েটারের শিল্পী গোষ্ঠী সহ বিশেষ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পরে কেক কেটে পরবর্তী কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠান উপভোগের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গের পৃথক পৃথক আয়োজনে ছিল রেফ্রেল-ড্র,কুইজ প্রতিযোগিতা, ফুটবল, গান-নৃত্য, বাৎসরিক কর্ম দক্ষতার উপর পুরষ্কার বিতরণ।
কর্মকর্তা বৃন্দ জানান আমরা বিদেশে পন্য রপ্তানির মাধ্যমে দেশের কর্মবিমূখ লোকদের কর্মসংস্থান সৃষ্টিতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এতে করে সৌদিআরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন দায়িত্বশীল কর্মকর্তাগন।



আমাদের পেজ লাইক করুন