October 13, 2026, 10:16 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স Rtvজামালপুর জেলা প্রতিনিধি হলেন জিএম ফাতিউল হাফিজ বাবু। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে জমি বিরোধে ঘর ভাঙচুর: প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা লুটপাটের অভিযোগ রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক নেতাদের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার দাবি তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ

তাড়াশে দুর্গোৎসব ঘিরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা: ৪৯ মণ্ডপে আর্থিক অনুদানের ঘোষণা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
​আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে তাড়াশে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হক। এছাড়াও  তাড়াশের বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক  এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সভায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহবায়ক সাইফুল খন্দকার,  উপজেলা যুবদলের দলের আহবায়ক এফএম শাহআলম, সিনিয়র যুগ্ম সাধারণ রাজিব আহমেদ মাসুম, কৃষক দলের আহবায়ক গোপাল চন্দ্র, ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির প্রমুখ।
​সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন,  দলীয় নেতৃবৃন্দ,ও পূজা উদযাপন কমিটি যৌথভাবে কাজ করবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক  ৪৯ টি পুজা মন্ডবে ২ হাজার টাকা করে অনুদানের আশ্বাস প্রদান করেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন