October 13, 2026, 10:16 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স Rtvজামালপুর জেলা প্রতিনিধি হলেন জিএম ফাতিউল হাফিজ বাবু। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে জমি বিরোধে ঘর ভাঙচুর: প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা লুটপাটের অভিযোগ রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক নেতাদের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার দাবি তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ

তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের

0-4064x3048-0-0-{}-0-12#

আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা না পেয়ে দুই মাস ধরে শয্যাশায়ী ১৪ বছর বয়সী তানজিল হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। বিভিন্ন গণমাধ্যমে তানজিলের দুরবস্থার খবর প্রকাশের পর তিনি এ উদ্যোগ নেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামে তানজিলের বাড়িতে যান খন্দকার সেলিম জাহাঙ্গীর। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তানজিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত জানান তিনি। চিকিৎসার সব ব্যয় বহনেরও আশ্বাস দেন।

খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, আগামীকাল থেকে তানজিলের চিকিৎসা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং সব ব্যয় বহন করবেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন তাড়াশ পৌর কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব আলমগীরসহ অন্য নেতা-কর্মীরা। সাংবাদিক সোহেল রানা সোহাগকে ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের মানবিক সংবাদ আরও প্রকাশের আহ্বান জানান।

তানজিল মালসিন গ্রামের দিনমজুর সোহেল সরকার ও তাছলিমা খাতুনের ছেলে। ৮ অক্টোবর আনন্দ টিভি, জাতীয় দৈনিক এদিন ও স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় অর্থাভাবে তাঁর চিকিৎসা না পাওয়ার বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর সোমবার সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাকে আর্থিক সহায়তা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন