October 28, 2026, 2:31 pm
সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে

ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার ঠাকুর গাঁও।
।। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পীর গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে, উপজেলা পীরগঞ্জ বিএনপি’র পার্টি অফিস থেকে পূর্ব রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে পীর গঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,পীর উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সাধারণ সম্পাদক, হাসানুল আল বান্না, পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল হক জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা শাখায় আহবায়ক মোঃ মাহফুজুর রহমান জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় সদস্য সচিব মোঃ শরিফ, জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় যুগ্ন আহ্বায়ক নুরুজ্জামান, পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ ফজলু ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির’কে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার ঠাকুর গাঁও
মোবাইল নম্বর ০১৭৯৭৪৩৬৩২৬



আমাদের পেজ লাইক করুন