October 24, 2026, 12:34 pm
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া।

টেকেরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

আমির হোসেন স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ শাহালম মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জঙ্গলবাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে শাহালম মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়া জানান, আটককৃত শাহালম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।



আমাদের পেজ লাইক করুন