November 22, 2026, 12:27 pm
সংবাদ শিরোনাম
জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু!

বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা- রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
তাঁরা কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক আপন মিয়া ও সাকিব হাসান রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে মারাত্মক আহত হওয়া সাকিব হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।



আমাদের পেজ লাইক করুন