November 15, 2026, 12:19 am
সংবাদ শিরোনাম
রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

শাহ লাভলী রহমান: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার উত্তরভাগ ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের জন্য দুই স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও একটি উচ্চ বিদ্যালয়। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ১১টায় লালাপুর এল.কে.এইচ মাদ্রাসায় এবং বাকি ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বেলা আড়াইটায় কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালাপুরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগরের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহাম্মেদ আলী। প্রধান অতিথি ছিলেন উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের যুগ্ম আহ্বায়ক মো. খছরু মিয়া। বিশেষ অতিথি ছিলেন দুররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. জুবেদ আলী। এ পর্বে বক্তব্য দেন লালাপুর এল.কে.এইচ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাসান আহমদ এবং বড়দল সপ্রাবির প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এল.কে.এইচ মাদ্রাসার শিক্ষার্থী মো. রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশাইল সপ্রাবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী।

কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রামপুর বালক সপ্রাবির প্রধান শিক্ষক এমরান হোসেন খান। প্রধান অতিথি ছিলেন মো. খছরু মিয়া। বিশেষ অতিথি ছিলেন বড়দল সপ্রাবির প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। এ পর্বে বক্তব্য দেন ছিক্কাগাঁও ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলী এবং কামালপুর সপ্রাবির শিক্ষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশাইল সপ্রাবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী।

শিক্ষাবৃত্তির আওতাভুক্ত ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭টি): ইন্দানগর পানপুঞ্জি সপ্রাবি, চেলারচক সপ্রাবি, বকশিপুর সপ্রাবি, পানিশাইল সপ্রাবি, সিরাজ মিয়া সপ্রাবি, হলদিগুল সপ্রাবি, শিউলী মেমোরিয়াল সপ্রাবি, মুটুকপুর সপ্রাবি, বড়দল সপ্রাবি, সুপ্রাকান্দি সপ্রাবি, কামালপুর সপ্রাবি, সুরিখাল সপ্রাবি, সুনামপুর সপ্রাবি, উমরপুর সপ্রাবি, বাদেনারায়নপুর সপ্রাবি, রামপুর বালক সপ্রাবি ও রামপুর বালিকা সপ্রাবি।

মাদ্রাসা (৯টি): হযরত শাহজালাল (র.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা (যাদুরগুল), লালাপুর লতিফিয়া খালিকিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ইন্দেশ্বর কালাইরগোল দাখিল মাদ্রাসা, ইন্দেশ্বর ইসলামিয়া মাদ্রাসা (বড়দল), চাঁদভাগ আব্দুল মন্নান আবতেরা বানু হাফিজিয়া মাদ্রাসা, ছিক্কাগাঁও ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা, সুরিখাল দারুস সুন্নাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসা, জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসা এবং জামেউল উলুম তাহফিজুল কোরআন সুপ্রাকান্দী মাদ্রাসা। উচ্চ বিদ্যালয় (১টি): দুররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয়।

আয়োজকদের লক্ষ্য, আর্থিক অসচ্ছলতার কারণে কোন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



আমাদের পেজ লাইক করুন