November 15, 2026, 12:19 am
সংবাদ শিরোনাম
রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের

মোহাম্মদ  : রাসেল মির্জা

স্টাফ রিপোর্টার

দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা শাখার আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে যোগ দেয়।

পরে শোভাযাত্রাটি শাপলা চত্বরের ‘জিরো পয়েন্ট’
এ এসে সমাবেশে রূপ নেয়। এসময়
উপজেলা ছাত্রদলের সভাপতি
আবু হুরাইরা শামীম বলেন, যেভাবেই
হোক টেকনাফ থেকে মাদক নির্মূল করা হবে।
ছাত্রদল সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন। সীমান্তবর্তী এই উপজেলাকে ১৭ বছর ধরে পতিত ফ্যাসিস্টরা মাদকের কলঙ্কের দাগ লাগিয়েছিল। সেই দাগ মুছে দিতে আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে
সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।
পাশাপাশি মানবপাচার-অপহরণসহ সবধরনের অপরাধে জড়িত অপরাধীদের প্রতিহত করতে ছাত্রদল সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন,
টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগকে কোনো প্রকারের নাশকতা করতে দেওয়া হবে না।
রাজপথে থেকে ছাত্রদল সবধরনের
বিশৃঙ্খলাকে মোকাবিলা করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সদা সজাগ থাকবে।

প্রায় ৮ বছর পর নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সমাবেশ থেকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ
সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
এসময় বক্তব্য রাখেন। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর
১৭ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক
কমিটি অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রদল।



আমাদের পেজ লাইক করুন