November 9, 2026, 4:01 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী ফটিকছড়ি আজাদী বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী

তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান

আলহাজ্ব সরকার টুটুল, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গেটের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে উপজেলা  হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আশপাশের অন্য কোনো স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েনি। তবে দুটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।



আমাদের পেজ লাইক করুন