
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গেটের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে উপজেলা হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আশপাশের অন্য কোনো স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েনি। তবে দুটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।