November 1, 2026, 12:48 pm
সংবাদ শিরোনাম
টেকনাফে একাধিক মানবপাচার মামলার পালাতক আসামী গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর দ্রুত সুস্থতা কামনা নেতৃবৃন্দের জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ তুলতেই এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পালাতক আসামী গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল মির্জা : স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর বিশেষ অভিযানে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি এবং সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিম (৫০) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আবদুল করিম বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির অন্যতম শীর্ষ সদস্য হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন