November 1, 2026, 9:58 am
সংবাদ শিরোনাম
খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর দ্রুত সুস্থতা কামনা নেতৃবৃন্দের জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ তুলতেই এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি

  • আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জানালা খুলে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের বাতি জ্ব-ালাতে গিয়ে অফিসকাম কম্পিউটার

অপারেটর মো. ফিরোজ আহমেদ চুরির বিষয়টি প্রথম দেখতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালা খুলে কার্যালয়ের বিভিন্ন ডকুমেন্ট ও কম্পিউটারটি নিয়ে যায়।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শরিফুল ইসলাম জানান, অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফোন করে তাঁকে চুরির বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আগামীকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।অন্যদিকে, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, প্রাণিসম্পদ কার্যালয়ে চুরির বিষয়টি  শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন