October 18, 2026, 10:12 pm
সংবাদ শিরোনাম
চুমুর জন্য মাথা কাঁটা -? ধিক্কার সৌদির রাজতন্ত্র -! ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান সাতক্ষীরায় ধর্ম অবমাননার চাঞ্চল্যকর আসামি আমিনী’কে গ্রেফতার করেছে এসআরবির-৬ তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৬,প্রেস বিজ্ঞপ্তিতে- সিও নিস্তার আহমেদ সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল

তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে মোঃ জলিল নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। জরিমানার

অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) উপজেলার মহিষলুটি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সার ডিলার মোঃ জলিল দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত

দামে সার বিক্রি করে আসছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিষলুটি বাজারে তাঁর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। ডিলার জরিমানার অর্থ পরিশোধ করলে তা সরকারি কোষাগারে জমা করা হয়।
​এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, কৃষকদের সুরক্ষা দিতে এবং সার বিপণনে সব ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ কৃষকেরা।



আমাদের পেজ লাইক করুন