রাউজানের হলদিয়ার সর্তার কুল হজরত মাওলানা রমজান আলী জামে মসজিদে হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভী শরীফ উদযাপন ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল গাউসে পাকের ওরছ মোবারক ১০ই রবিউচ্ছানি, আজকে ২২ই সেপ্টেম্বর মঙ্গলবার মাগরিব থেকে এশা পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি,রাউজান উপজেলা গাউসিয়া কমিটির উত্তরের সহ-সভাপতি ও মাসিক গেয়ারভী শরীফ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সংগঠক ও লেখক জনাব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্তারকুল সমাজ পরিচালনা কমিটির সভাপতি সর্ব জনাব,সমাজ সেবক মোহাম্মদ রাজা মিয়া,প্রবিন আলেমেদ্বীন হজরতুলহাজ মাওলানা মোহাম্মদ কমর উদ্দিন সাহেব,আলহাজ মাওলানা মোহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা কাজি মোহাম্মদ মুসা কাদেরী, মাওলানা মোহাম্মদ জুনায়েদ কাদেরী, বিশিষ্ট নাতখাঁ মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন কাদেরী, নাতখাঁ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল কাদেরী, মাওলানা মুহাম্মদ নুরুল আলম আজমীর,মাওলানা মোহাম্মদ এমরান উদ্দিন কাদেরী,মাওলানা মোহাম্মদ রাইয়ান উদ্দিন আহমেদ,মাওলানা মোহাম্মদ নঈমুল হক নঈমী, , জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, জনাব হাজি মোহাম্মদ আবু তাহের, জনাব মোহাম্মদ রাইয়ান চৌধুরী, জনাব এস এম মুবিন,জনাব এসএম আবু বক্কর ,,জনাব মোহাম্মদ জহির উদ্দিন, জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া,,মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী ,জনাব মাহমদ মিয়া, মোহাম্মদ আইয়ুব মিয়া, জনাব মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ লোকমান হোসেন,মোহাম্মদ আশরফ উদ্দিন, মোহম্মদ আব্দুর রহমান সোহাগ, মোহাম্মদ আবু বক্কর বিন রফিক,জনাব মোহাম্মদ ফরমান চৌধুরী, জনাব মোহাম্মদ ইসমাইল সওদাগর,জনাব মোহাম্মদ মোরশেদ চৌধুরী, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া, জনাব মোহাম্মদ খাইরুল বশর নয়ন,জনাব মোহাম্মদ মিরাছ উদ্দিন, জনাব মোহাম্মদ ফজল করিম, প্রমুখ।।
মাহফিলে বক্তারা বলেন হজরত গাউসুল আজম দস্তগীর শেখ সুলতান সৈয়্যদ আব্দুল কাদের জিলানী রাঃ ছিলেন প্রিয় নবীজি হজরত রাসুলে করিম দঃ এর আউলাদ তথা হাসানী ও হুসাইনী দ্বারায় বংশধর,তিনি ইমামুল আউলিয়া তথা সকল অলিকুল সরদার ও সম্রাট ছিলেন, কোন অলি গাউস কুতুব আবদাল দরবেশ গাউসে পাকের কখনো সমকক্ষ হবেননা।
গাউসুল আজম দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী রাঃ হলেন সকল অলি গাউস কুতুব দেরই গাউসুল আজম তথা গাউসুল আলামীন ছিলেন।
বক্তারা সকল সুন্নি মুসলমান নর-নারি সবাই কে হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিক্বতের খেদমতে দাখিল হওয়ার আহবান জানিয়েছেন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শরীফ, আন্জুমান ও গাউসিয়া কমিটি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে নিজকে জড়িয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বক্তারা,।
বক্তারা বর্তমান প্রজন্মের সন্তান সন্ততিদের কে আল্লাহ রাসুলের পথেমতে পরিচালিত করতে ও হুজুর গাউসে পাকের খতমে গেয়ারভী শরীফ ও খতমে গাউসিয়া শরীফ মুখি করে ধার্মিক ও ধর্মপরায়ন করার জন্য অভিবাবকদের প্রতি সচেতনার সাতে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। ছাত্র ও যুব সমাজকে চরিত্রবান করে মহান আল্লাহ রাসুলের পথে পরিচালিত করতে হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিক্বতে অন্তর্ভুক্ত হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।
পরে মিলাদ কিয়াম মোনাজাতের পর তাবরুক বিতরন করে গাউসে পাকের এই ওরছ মোবারক মাহফিলের সমাপ্তি করা হয়।।