September 11, 2026, 6:12 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে একঘন্ট ব্যাপী পাহাড়িয়াপল্লী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আদিবাসীদের সুরক্ষায় কর্মরত সংগঠনগুলোর প্রতিনিধিরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায়ের ২০টি পরিবার বংশপরম্পরায় ওই পল্লীতে বসবাস করছে। হঠাৎ করে একটি ভূমিদস্যু চক্র দাবি করছে, এই জমি তাদের মালিকানাধীন। এটি পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

বক্তারা আরও বলেন, যে দলিল দেখিয়ে পাহাড়িয়াদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া। প্রকৃত দলিলপত্রে প্রমাণ রয়েছে- এই জমির মালিক পাহাড়িয়া পরিবারগুলোই। এ সময় তারা পাহাড়িয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে গেছে। স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে যে, কাউকে জোরপূর্বক উচ্ছেদ করতে দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন