July 29, 2026, 7:46 am
সংবাদ শিরোনাম
ছেলের গ্যাজুয়েশন ডিগ্রি অর্জনে সাংবাদিকদের মিষ্টিমুখ করালেন পিতা মোঃ জমির উদ্দিন যুক্তরাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বিশ্বনাথ বার্তার সম্পাদক রাজনের সৌজন্য সাক্ষাত যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীর বিতর্কিত ঠিকাদার মুকুল কক্সবাজারে পুলিশের হাতে গ্রেফতার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

আত্মগোপনে থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুলকে (৪৫) কক্সবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইলিয়াস খান।

পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুল ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। এক সময় মুদিদোকানি হলেও বর্তমানে তিনি হাজার কোটি টাকার মালিক। হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডি কারবারিদের একটি তালিকা দেওয়া হয়। রাজশাহীর সিন্ডিকেটের প্রধানদের তালিকায় দ্বিতীয় নম্বরে ছিল মুকুলের নাম।

সূত্র বলছে, ভারতের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এনামুল এক হাজার রুপি পাঠিয়েছিলেন মুকুলের কাছে, যার অর্ধেক মুকুল আত্মসাৎ করেন বলে জনশ্রুতি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মুকুলকে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঘণিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন।

মুকুল অবৈধ টাকাকে বৈধ করতে ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনে কয়েক বছরে প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেন তিনি। যদিও এসব প্রকল্পে লোকসান হয়েছে বলে দাবি করেন স্থানীয় ঠিকাদাররা।

সর্বশেষ গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারাও বাগিয়ে নেন মুকুল। আত্মগোপনে থাকাকালেও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে রাজশাহীতে বিক্ষোভ হয়।

ওসি ইলিয়াস খান জানান, গ্রেপ্তার মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন