September 22, 2026, 1:51 pm
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিবারের এক সদস্যকে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রবিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশের পর এসকল তথ্য জানা যায়।

স্থানীয়রা জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের তালিকার ১৫ নম্বরে রয়েছে মোঃ সাগর তালুকদারের নাম। তিনি গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত কিরণ মিয়ার নাতি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, ফ্যামিলি কার্ড বিএনপি সরকারের রাজনৈতিক ইশতেহারের অংশ। এ কার্যক্রমে আওয়ামী লীগের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করা হলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন জানান, আমরা বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। এখনো যদি তারাই সকল সুযোগ-সুবিধা ভোগ করে তা হবে দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন