August 12, 2026, 3:02 pm
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন

 

কবি এস.পি.সেবু, সিলেট বিভাগীয় প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লালটেক আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির যেসব শিক্ষার্থীর উপস্থিতির হার বেশি ছিল, তাদেরকে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সামছুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের বাংলাদেশের অন্যতম সমন্বয়ক এমদাদুল হক তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালটেক হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, সহকারী শিক্ষক আজম আলী এবং প্রবাসী আছকর আলী লিটন প্রমুখ।
বক্তারা বলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতারা এ এলাকারই বাসিন্দা। প্রবাসে অবস্থান করেও তারা জন্মভূমির মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা সত্যিকার অর্থে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, দেশের মানুষ হিসেবে আমরা এসব প্রবাসীদের কাছে কৃতজ্ঞ ও ঋণী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন