February 24, 2026, 9:03 pm
সংবাদ শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ আগাম প্রস্তুতিই পারে হাওরের বোরো বাঁচাতে: কামরুল এমপি কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি:- সম্প্রতি দৈনিক সিলেটের সংবাদপত্রসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘গোয়াইনঘাটে ওসির নাম ভাঙিয়ে বুঙ্গাড়ী গোলামের রাজত্ব’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোলাম হোসেন, বিছনাকান্দি ইউনিয়ন-এর উপর গ্রামের বাসিন্দা।

তিনি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় উল্লেখ করেছেন, কে বা কারা ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রতিবেদনের প্রতিবেদককে বিভ্রান্ত করে তার নাম ও ছবি ব্যবহার করেছেন।

গোলাম হোসেন প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন, তিনি কোনোদিনই আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বা সাবেক মন্ত্রী ইমরান আহমদ-এর সঙ্গেও তার কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি কখনোই কোনো সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন না, এখনো নেই। থানাপুলিশকে বিভ্রান্ত করে তার পেছনে লেলিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে একটি বিশেষ মহল সাংবাদিকদের বিভ্রান্ত করে এরকম একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের সঙ্গে তাকে জড়ানো হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, গোয়াইনঘাট থানা পুলিশের নাম ব্যবহার করে চোরাই বাণিজ্যও তার পক্ষে অসম্ভব। এমন অপকর্মের সঙ্গে জড়িত থাকলে অনেক আগেই তাকে পুলিশ, বিজিবি বা র‌্যাব আটক বা গ্রেপ্তার করত। মূলত তার ব্যক্তিগত সুনাম ও পারিবারিক ঐতিহ্য ধ্বংসের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তার মানহানির অভিযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও সিলেটবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন গোলাম হোসেন। পাশাপাশি তার মানহানিকর এমন অপকর্ম বন্ধ না হলে তিনি অচিরেই আইনের আশ্রয় নেওয়ার কথাও তার প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com