April 11, 2026, 8:43 am
সংবাদ শিরোনাম
তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩ Alhamdulillah তানোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১ আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধ সীসা কারখানা—হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত।

শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  1. মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইগাতীতে মহান  একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২ টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন।

ঝিনাইগাতী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম এর পড় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা বিএনপি,স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস,বন বিভাগ, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অব ঝিনাইগাতী,মহারশি সাহিত্য পরিষদ,বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ্য থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিব সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃএটিএম ফয়েজুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক মো:শাহজাহান আকন্দ,উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান,নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, ইউপি সদস্য জাহিদুল হক মনির সহ গণমাধ্যম কর্মী  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন