February 20, 2026, 11:50 pm
সংবাদ শিরোনাম
শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি। মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। অবৈধ ড্রেজারে নদীপাড় কাটা, হুমকিতে জনপথ। তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন।

ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর

  1. বিশেষ প্রতিনিধি,গাজীপুর:

গাজীপুরের বোর্ডবাজারস্থ টিটু’স টিউটোরিয়ালের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি (কোটবাড়ি) এলাকায় এক দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সফর প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়েছে।

শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন শালবন বিহারসহ ময়নামতির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে। এ সময় তারা বৌদ্ধ সভ্যতা, প্রাচীন স্থাপত্যশৈলী ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পাশাপাশি সংশ্লিষ্ট স্থানের ইতিহাস ও গুরুত্ব বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা তাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা ও শৃঙ্খলাবোধ আরও দৃঢ় হয়।

দিনব্যাপী শিক্ষা সফরটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। সফর শেষে সকল শিক্ষার্থী নিরাপদে গাজীপুরে প্রত্যাবর্তন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com