March 12, 2026, 9:26 pm
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

রাজশাহী-১ আসনে মীর শাজাহান খানের প্রার্থিতা পুনর্বহাল

বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মীর শাজাহান খান তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু আপত্তির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।

প্রার্থিতা ফিরে পাওয়ায় মীর শাজাহান খান সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। এখন তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাবেন এবং সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক কর্মসূচি তুলে ধরবেন।

এদিকে তার প্রার্থিতা পুনর্বহালের খবরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচনে এই আসনে দলীয় প্রার্থী ভালো ফল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন