September 22, 2026, 9:56 am
সংবাদ শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া দোয়া মাহফিল

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :
মরহুমা সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি, শুক্রবার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
আলোচনা সভায় চলমান শীত মৌসুমকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মানিক, মার্জান আহাত, মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এ. এস. এম. রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য মোঃ ফিরোজ হোসেনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন