March 15, 2026, 4:39 pm
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মানবজমিনের উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সোহেল আহমদ সাজু।

স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহেল আহমদ সাজু।

শনিবার বিকেলে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় পত্রিকার নীতিমালা অনুযায়ী বিশ্বম্ভরপুর উপজেলার সার্বিক সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করা হয়।

নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি সোহেল আহমদ সাজু বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানবজমিন পত্রিকার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি যোগাযোগ নম্বর প্রদান করেন—০১৭১০-৩৪১৭৪৮।

এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, মফস্বল সম্পাদক রোকানুজ্জামান পিয়াস এবং সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম. এ. রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সোহেল আহমদ সাজু।

এদিকে তাঁর নিয়োগে স্থানীয় সাংবাদিক মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে তাঁর পেশাগত সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন